সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবুল আক্তারের সঙ্গে কোনদিন পরিচয়ই হয়নি : বর্ণি

news-image

মাগুরা প্রতিনিধি: সাবেক এসপি বাবুল আক্তারের সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগ অস্বীকার করে এটাকে শ্বশুরবাড়ির লোকজনের ষড়যন্ত্র বলে দাবি করেছেন বনানী বিনতে বসির বর্ণি। সম্প্রতি এসপি বাবুল আক্তারের সাথে পরকীয়ার সম্পর্কের প্রসঙ্গ এনে বিভিন্ন মিডিয়ায় বর্ণির প্রয়াত স্বামী এস আই আকরাম হোসেনের বড় বোন জান্নাত আরা রিনি যে অভিযোগ তুলেছেন, তার প্রতিবাদে বর্ণির পরিবার আজ সকাল সাড়ে ১১টায় মাগুরা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বর্ণি জানান, তার সাথে এসপি বাবুল আক্তারের কোনদিন কোন পরিচয়ই ঘটেনি। শ্বশুরবাড়িতে থাকা তার সম্পত্তি ও ঢাকায় মেয়ের নামে থাকা একটি ফ্লাট দখল করার জন্যে তার শ্বশুরবাড়ির লোকজন তাকে ঘিরে এসব কাল্পনিক অভিযোগ উপস্থাপন করছেন।

তিনি জানান, ২০১৫ সালে তার স্বামী পুলিশের এস আই আকরাম কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের বড়দাহ এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। সে সময় প্রয়াত স্বামী আকরাম হোসেনের বোন রিনি তার (আকরামের স্ত্রী), তার বাবা বসির উদ্দিন, মা সেলিনা খাতুন ও ফুফাতো ভাই সাদিমুল ইসলাম মুনের নামে হত্যা মামলা দায়ের করেন। সে সময় তারা ফুফাতো ভাই মুনের সাথে তার পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলেছিল। পুলিশী তদন্ত, মেডিকেল প্রতিবেদন ও অন্যান্য প্রমাণাদিতে সেটি মিথ্যা প্রমাণিত হয়। ঘটনার দুই বছর পর বাবুল আক্তারের প্রসঙ্গ এনে বর্ণির বিরুদ্ধে ওই সড়ক দুর্ঘটনা নিয়ে তার স্বামীর বোন রিনি আবার একই ধরনের অভিযোগ আনছেন ও বিভিন্ন লোক দিয়ে তাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছেন। বাবুল আক্তারের সঙ্গে আমার সম্পর্কের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। তার (বাবুল আক্তার) সঙ্গে আমার কোনদিন পরিচয়ই হয়নি।

এ সময় নিজের নিরাপত্তা চেয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন বর্ণি। সংবাদ সম্মেলনে বর্ণির বাবা বসির উদ্দিন উপস্থিত থেকে মেয়ের স্বপক্ষে একই ধরনের বক্তব্য উপস্থাপন করেন। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের ফল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট