,

আজিমপুরের ‘জঙ্গি’ তানভীরের লাশ আঞ্জুমানে

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আজিমপুরে ‘জঙ্গি আস্তানায়’ পুলিশের অভিযানের সময় নিহত তানভীর কাদেরীর মৃতদেহ আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

আজ রোববার বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জ্যেষ্ঠ সহকারী কমিশনার আহসানুল হক মৃতদেহটি দাফনের জন্য হস্তান্তর করেন। আঞ্জুমানের দায়িত্বরত কর্মকর্তা মোস্তফা কামাল মৃতদেহটি গ্রহণ করেন।

গত বছরের ১০ সেপ্টেম্বর রাজধানীর আজিমপুরে ‘জঙ্গি আস্তনায়’ অভিযানের সময় তানভীর কাদেরী নিহত হন।

মোস্তফা কামাল জানান, ‘মৃতদেটি আমরা অজ্ঞাত হিসেবে গ্রহণ করেছি এবং জুরাইন কবরস্থানে দাফন করা হবে।’

ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানান, আজিমপুরে নিহত এই ‘জঙ্গির’ মরদেহ ময়নাতদন্তের পর হাসপাতাল মর্গের ফ্রিজে রাখা ছিল। আজ পুলিশ দাফনের জন্য সেটি আঞ্জুমান মুফিদুলের কাছে হস্তান্তর করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে