বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এই নির্বাচন কমিশন আগের মতো হবে না ; রংপুরে এরশাদ

news-image

রংপুর প্রতিনিধি : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, জাতীয় পার্টি আলাদা জোট গঠন করে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। জোট গঠনের লক্ষ্যে ইতিমধ্যে কয়েকটি দলের সঙ্গে কথা হয়েছে। অচিরেই চূড়ান্ত আলোচনা করে জোটের ঘোষণা দেওয়া হবে। আলাদা জোট গঠন হলে নির্বাচনের আগেই মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির সদস্যরা পদত্যগ করবেন।

সোমবার দুপুরে রংপুরের পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

নব গঠিত নির্বাচন কমিশনের প্রতি আস্থা রেখে এরশাদ বলেন, এই নির্বাচন কমিশন আগের মতো হবে না। তার কর্মকাণ্ড পর্যবেক্ষণ না করে মন্তব্য করা যাবে না।

তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণে বাধ্য। কারণ নির্বাচনে অংশগ্রহণ না করলে দলের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। দল ধ্বংস হয়ে যাবে। তাই দলকে টিকিয়ে রাখতে হলে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।

এমপি লিটনের মৃত্যুর পর শূন্য হওয়া সুন্দরগঞ্জ-১ আসনে আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় পার্টির প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো- চেয়ারম্যান জিএম কাদের, জেলা জাপার আহ্বায়ক মোফাজ্জল হোসেন, মহানগর জাপার আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্যসচিব ইয়াসির আহমেদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ