,

একুশে ফেব্রুয়ারি পালনে র‌্যাবের সব প্রস্তুতি সম্পন্ন : বেনজীর আহমেদ

news-image

নিজস্ব প্রতিবেদক : মহান একুশে ফেব্রুয়ারি পালনে র‌্যাবের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন মহাপরিচালক বেনজীর আহমেদ। সোমবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে এসে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

র‌্যাব মহাপরিচালক বলেন, একুশে ফেব্রুয়ারিতে সর্বস্তরের মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশের শহীদ মিনারে ভাবগাম্ভীর্যের সঙ্গে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে অন্যসব ফোর্সের সঙ্গে সমন্বয় করে র‌্যাবের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি থেকে র‌্যাবের পক্ষ থেকে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সাদা পোশাকে র‌্যাব সদস্যদের পাশাপাশি স্ট্যান্ডিং পেট্রোল ইউনিট রয়েছে।

ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে অভিযান চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, রোববার (১৯ ফেব্রুয়ারি) থেকে রাজধানীর ঝুঁকিপূর্ণ এলাকা সাভারসহ সম্ভাব্য সবস্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। এসময় তিনি শহীদ মিনার এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন।

পুরো এলাকাকে (শহীদ মিনার) সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে জানিয়ে বেনজীর আহমেদ বলেন, শহীদ মিনার এলাকায় র‌্যাবের পক্ষ থেকে ৫টি পর্যবেক্ষণ চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি পুরো এলাকাকে সিসিটিভির আওতায় কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণ করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে