,

তোমরা ভুল করছ, ​​ফিরে এসো : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : যারা জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে, তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘তোমরা ভুল করছ, তোমরা ফিরে এসো। এটা কোনো পথ নয়, অন্ধকারে হারিয়ে যেয়ো না।’

আজ রোববার দুপুরে তেজগাঁও ১ নম্বর রেলগেটসংলগ্ন ইসলামী মিশন মাঠে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এর আগে মন্ত্রী রহমতে আলম মিশন পরিচালিত মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট ম​হিলা কামিল মাদ্রাসার ১০তলা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আসাদুজ্জামান খান বলেন, কেন বিশ্বব্যাপী জঙ্গি উত্থান হচ্ছে, সেটা বুঝতে হবে। একটি অপশক্তি ইসলামকে জঙ্গি ধর্ম বানানোর চেষ্টা করছে। মুসলমানদের জ​ঙ্গি বানানোর চেষ্টা করছে। এর বিরুদ্ধে সবাইকে ঘুরে দাঁড়াতে হবে। উচ্চকণ্ঠে বলতে হবে, ইসলামে হত্যাকারী ও ​জঙ্গিদের কোনো স্থান নেই।

অনুষ্ঠানের সভাপতি সরকারদলীয় সাংসদ এ বি এম গোলাম মোস্তফা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই সরকার মাত্র অল্প সময়ের মধ্যে জঙ্গি নিয়ন্ত্রণ করেছে। পৃথিবীর বহু দেশই এটা পারেনি।

অনুষ্ঠানে বাংলাদেশে ইরানের দূতাবাসের কাউন্সিলর মুসা হোসাইনি, রহমতে আলম মিশন এতিমখানার সাধারণ সম্পাদক জহিরুল হক, মাওলানা আবদুর রাজ্জাক প্রমুখ বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে