সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের পথে প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগদান শেষে দেশের উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত পৌনে ৩টা) জার্মানির মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদসহ দূতাবাসের কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী মিউনিখ থেকে যাত্রা করে আবুধাবিতে ছয় ঘণ্টা যাত্রাবিরতি করবেন। সেখান থেকে আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) জার্মানি যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি নিরাপত্তা সম্মেলনের একাধিক অধিবেশনে যোগদানের পাশাপাশি জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন প্রধানমন্ত্রী। যোগ দেন ইউরোপপ্রবাসীদের একটি সংবর্ধনা অনুষ্ঠানেও।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী