বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন এলজিইডি মন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার উত্তর সুখাতী বৈদ্যটারী জোড়া ব্রিজ নামক এলাকায়না বাঁশ বোঝাই ঠেলাগাড়িকে পাশ কাটাতে গিয়ে এলজিইডি মন্ত্রীর গাড়িসহ বহরের থাকা চারটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

এসময় মন্ত্রী গাড়িতে থাকলেও তিনি অক্ষত রয়েছেন। তবে তাকে বহন করা গাড়ির সামনে ও পেছনের বাম্পার ভেঙে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি কুড়িগ্রাম থেকে সড়ক পথে অধুনালুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় একটি রাস্তার কাজ পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিতে যাচ্ছিলেন।

পথিমধ্যে বৈদ্যটারী জোড়া ব্রিজ নামক এলাকায় একটি বাঁশ বোঝাই ঠেলাগাড়িকে পাশ কাটানোর সময় মন্ত্রীর গাড়ির সামনে থাকা পুলিশ ভ্যান সাইরেন বাজালে আতঙ্কিত ঠেলাগাড়ি চালক তা দ্রুত সরিয়ে নেয়ার চেষ্টা করেন। দুর্ঘটনা এড়াতে পুলিশভ্যানের চালক ব্রেক করলে পিছনে থাকা মন্ত্রীর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে।

একইভাবে এলজিইডি প্রধান প্রকৌশলীর গাড়িসহ বহরে থাকা আরও দুইটি গাড়ি পরপর পিছন থেকে একটি আর একটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ