সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজ ১০ বাংলাদেশি জেলে মায়ানমারে উদ্ধার

news-image

 

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ বঙ্গোপসাগরে কুয়াকাটার ১০ জেলে মাছ শিকারে গিয়ে এক মাসের বেশি সময় ধরে নিখোঁজ থাকার পর অবশেষে তাদের সন্ধান মিলেছে। ওই জেলেদের ট্রলারটি গভীর সমুদ্রে বিকল হয়ে যায়। দীর্ঘ সময় ভাসতে ভাসতে তারা পার্শ্ববর্তী দেশ মায়ানমারের কোস্টগার্ডের হাতে ধরা পড়ে। এদের মধ্যে অনাহারে ও খাবার পানির আভাবে কাওছার মুসুল্লী (১৮) নামে এক জেলের মৃত্যু হয়। মায়ানমারে প্রকাশিত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২৮ জানুয়ারি ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। ১৫ ফেব্রুয়ারি মায়ানমারের কোস্টগার্ড তাদেরকে উদ্ধার করে হেফাজতে নেয়। এদিকে, খাদ্য ও পানির অভাবে ওইসব জেলেদের শারীরিক অবস্থা খুবই দুর্বল হয়ে পড়েছে।

উদ্ধার হওয়া জেলেরা হচ্ছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের মাইটভাঙ্গা গ্রামের ট্রলার মাঝি আলী হোসেন গাজী (৩৫) এবং জেলে যথাক্রমে কবির হাওলাদার (৩২), সোবাহান ঘরামী (৪৫), আলমগীর মাতুব্বর (৩৫), নজরুল গাজী (৩২), হাচান হাওলাদার (১৭), মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামের রুবেল (২৫), জাহিদুল (১৮) ও শামীম (১৬)।

নিখোঁজ জেলে আলমগীর মাতুব্বরের বড় ভাই মনির মাতুব্বর জানান, গত ১৬ জানুয়ারি এফবি ফয়সাল নামের ওই মাছধরা ট্রলারটি কুয়াকাটার মৎস্য বন্দর আলীপুর ঘাট থেকে গভীর সমুদ্রে ছেড়ে যায়। এরপর থেকে ট্রলারের কোনো জেলের সাথে পরিবারের যোগাযোগ হয়নি।

কুয়াকাটা আলীপুর মৎস্য আড়ৎদার সমবায় সমিতির সভাপতি মো. আনছার উদ্দিন মোল্লা বলেন, নিখোঁজ ট্রলার ও জেলেদের সন্ধান না পেয়ে আমরা বাংলাদেশ কোস্টগার্ড, মৎস্য অধিদপ্তর, পটুয়াখালী জেলা পুলিশ সুপার, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), মহিপুর থানাকে অবহিত করেছি। এছাড়াও পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের চেষ্টা অব্যহত রেখেছি।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট