,

বাবুল আক্তারের বিরুদ্ধে প্রমাণ পেলেই ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : মাহমুদা আক্তার মিতু হত্যার ঘটনায় তার স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের জড়িত থাকার প্রমাণ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাবুল আক্তারের জড়িত থাকার বিষয়ে আমাদের কাছে এখনো সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই। প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অপরাধী সরকারি চাকরিজীবী কিংবা পুলিশ যেই হোক অপরাধ করলে কাউকেই ছাড় দেয়া হবে না।

২০১৬ সালের ৫ জুন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার বিষয়ে সম্প্রতি বাবুল আক্তারের বিরুদ্ধে অভিযোগ করেছে তার কথিত বান্ধবীর শ্বশুরবাড়ির পরিবার। তবে পুলিশ বলছে, তদন্তের এ পর্যায়ে হত্যাকাণ্ডের সঙ্গে বাবুলের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

পদ্মা সেতুর বিষয়ে যারা ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে