বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক শিমুল হত্যায় মেয়র মিরুসহ ৬ জন কারাগারে

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামী শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুসহ ৬ আসামীকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। শনিবার সকালে পুলিশ ৬ জনকে আদালতে হাজির করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. হাসিবুল হক তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

পৌর মেয়র ছাড়া অন্যান্য আসামীরা হলো হলেন, কে.এ ম নাসির উদ্দিন, আরশাদ আলী, নাজমুল ইসলাম, আলমগীর হোসেন ও জহির শেখ। এর আগে ১৩ ফেব্রুয়ারী মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম সাতদিনের রিমান্ড আবেদন করলে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। ওই দিনই পুলিশ তাদেরকে রিমান্ড নিয়েছিলেন।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারী ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদকে মেয়র মিরুর দুই ভাই অস্ত্রের মুখে তুলে নিয়ে ব্যাপক নির্যাতন ও মারপিট করে হাত-পা ভেঙ্গে ভ্যানে বাড়ি পাঠিয়ে দেয়। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মী ও বিজয়ের সমর্থকরা দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে। এরপর এদের একটি অংশ মেয়র মিরুর মনিরাম পুরের বাসায় মিছিল নিয়ে হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুর করে। এ সময় মেয়র মিরু ও তার ভাই মিন্টু শর্টগান দিয়ে গুলি ছুড়তে ছুড়তে তাদের ধাওয়া করে। এ দৃশ্য ক্যামেরায় ধারণের সময় গুলিতে আহত হন সমকাল সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সে মারা যায়।

এ ঘটনায় সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার বাদী হয়ে পৌর মেয়র হালিমুল হক মিরুকে প্রধান আসামী করে ১৮জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০/২৫ জনের নামে হত্যা মামলা দায়ের করে। গত ৫ ফেব্রুয়ারী রাতে ঢাকার শ্যামলী এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল মেয়র মিরুকে আটক করে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ