বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেটে আজ শনিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মাইক্রোবাস শ্রমিক নেতারা। গোয়েন্দা পুলিশের(ডিবি) হাতে আটক তিন শ্রমিকের মুক্তির দাবিতে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘোষণা দেওয়া হয়।

সিলেট জেলা মাইক্রোবাস সমিতির সভাপতি শাহ রিপন আহমদ জানান, শুক্রবার রাতে তিন শ্রমিককে গোয়েন্দা পুলিশ(ডিবি) আটক করে। পরে তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করলে পুলিশ তাদের মারধর করে আহত করে। আটককৃতদের মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য এ পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিকরা ।

কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ জানান, আসামী গ্রেফতার করলে শ্রমিকরা পুলিশের উপর হামলা চালায়। পরে অতিরিক্ত পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগে শুক্রবার রাত ৯টার দিকে সিলেট ল-কলেজের সামনে পুলিশের সাথে পরিবহন শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে অনন্ত সাতজন আহত হন। এদের মধ্যে মুশাহিদ আলী নামের ট্রাকশ্রমিককে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ল-কলেজের সামনে থেকে শফিক ও স্বপন নামের দুজন মাইক্রোবাস শ্রমিককে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর জেরে রাতে উপশহর পয়েন্ট এলাকায় সড়ক অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা। তখন পুলিশ সদস্যরা সেখানে এসে অবরোধ তুলে নেয়ার কথা বললেও তারা পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিচার্জ করে এবং কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় অন্তত সাতজন আহত হন। তবে তাদের পরিচয় জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ