বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মাংস ব্যবসায়ীদের বৈঠক রবিবার

news-image

 

নিজস্ব প্রতিবেদক : অতিরিক্ত খাজনা আদায় ও চাঁদাবাজি বন্ধসহ চার দফা দাবি আদায়ে আগামী রবিবার বাণিজ্যমন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের সঙ্গে মাংস ব্যবসায়ীদের বৈঠকে বসার কথা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম।

 

শুক্রবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রবিউল আলম বলেন, “গত সোমবার থেকে আমাদের ধর্মঘট শুরু হয়েছে। এটা শনিবার পর্যন্ত চলবে। আপাতত নতুন কোনো কর্মসূচি দিচ্ছি না। আমরা আশা করি, আলোচনার মাধ্যমে আমাদের দাবি মেনে নেওয়া হবে। ”

তিনি বলেন, দাবি মানা না হলে এরপর ধর্মঘট হবে সারা দেশে। আর সব দাবি পুরোপুরি মানলে মাংসের কেজি ৪০০ টাকার নিচে নেমে আসবে বলে আমি আশা করি। আরো কয়েকটি দেশ থেকে ঠিকঠাক মত বৈধ পথে গরু আমদানি করা গেলে এই দাম নেমে আসবে ৩০০ টাকার নিচে।

অতিরিক্ত খাজনা আদায় ও চাঁদাবাজি বন্ধসহ চার দফা দাবিতে সোমবার থেকে রাজধানীর মাংস ব্যবসায়ীরা গরু-ছাগলের মাংস বিক্রি বন্ধ রেখেছেন।

ব্যবসায়ীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- গাবতলী হাটে অতিরিক্ত ইজারা আদায় বন্ধ, হুন্ডির মাধ্যমে টাকা পাচারকারী চক্রকে চিহ্নিত করে শাস্তি দেওয়া ও বিভিন্ন দেশ থেকে পশু আমদানির অনুমতি দেওয়া, ট্যানারিতে চামড়া নেওয়া ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পত্তি কর্মকর্তাকে জবাবাদিহিতার আওতায় আনা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ