,

‘দাবি বাস্তবায়ন হলে ৩০০ টাকায় গরুর মাংস’

news-image

নিজস্ব প্রতিবেদক : দাবিদাওয়া বাস্তবায়ন করা হলে ৩০০ টাকায় গরুর মাংস খাওয়ানো যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম। তিনি বলেন, ‘ভারতীয় গরু আমদানির ব্যবস্থা ঠিক করা হলে ৩০০ টাকা কেন আরও কম দামেও মাংস আমরা শহরবাসীকে খাওয়াইতে পারব।’

আজ শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলন শেষে তিনি এ কথা বলেন। বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রবিউল আলম বলেন, তাঁদের দাবি-দাওয়া মেনে না নেওয়া হলে সারা বাংলাদেশে অনির্দিষ্টকাল ধর্মঘট ডাকা হবে। মানা হলে ধর্মঘটের আর কোনো প্রয়োজন নেই। তিনি আশা করছেন ধর্মঘট আর লাগবে না।

রবিউল আলম বলেন, দাবি মানা এক জিনিস আর বাস্তবায়ন করা আরেক জিনিস। বাস্তবায়ন যদি করে তো একটু সময় লাগবে। যদি গরু আমদানি ওইভাবে বাস্তবায়ন করে আনা হয় তাহলে ৩০০ টাকার কমেও মাংস খাওয়ানো সম্ভব।

গাবতলী পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায় বন্ধসহ চার দফা দাবিতে টানা ছয় দিনব্যাপী ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি। গত সোমবার থেকে শুরু হওয়া এই ধর্মঘট আগামীকাল শনিবার শেষ হবে।

রোববার তো গরু জবাই বন্ধ থাকে। সেদিনও গরু জবাই হবে কিনা এমন প্রশ্নের জবাবে রবিউল আলম বলেন, ‘তা জানি না। আমাদের শনিবার পর্যন্ত ধর্মঘট ছিল, তা পালন করেছি। শনিবারের পর থেকে আমাদের ধর্মঘট স্থগিত থাকবে, প্রত্যাহার হবে না। বাণিজ্য মন্ত্রণালয় আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিটিং আছে রোববারে। রোববারে শহরে গরু জবাই হবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে