,

সেনাবাহিনীর শীর্ষ ৮ পদে রদবদল

news-image

নিজস্ব প্রতিবেদক : বড় রদবদল আসছে সেনাবাহিনীর শীর্ষ আট পদে। চিফ অব জেনারেল স্টাফ, ডিফেন্স সার্ভিসেস অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট, সামরিক সচিব, ডিজিএফআই প্রধান, ডেপুটি ফোর্স কমান্ডার, ডিরেক্টর মিলিটারি অপারেশনস, লগ এরিয়া কমান্ডারসহ সেনাবাহিনীর ৫৫, ১০ ও ৯ ডিভিশনে রদবদল হচ্ছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রাশিদুল হাসান আমাদের সময়কে রদবদলের এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ৫৫ ডিভিশনের জিওসি মো. নাজিমউদ্দীন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হচ্ছেন। সামরিক সচিব মেজর জেনারেল আব্দুল্লাহিল বাকি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট পদে আসছেন। ১০ম ডিভিশনের জিওসি মেজর জেনারেল আতাউর হাকিম সারওয়ার হাসান আসছেন লজিস্টিক এরিয়া কমান্ডার হিসেবে। ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইনটেলিজেন্সের (ডিজিএফআই) প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আকবর হোসেন হচ্ছেন নবম ডিভিশনের জিওসি।

সেনাবাহিনীর ডেপুটি ফোর্স কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান দশম ডিভিশনের জিওসি পদে আসছেন। ৯ম ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান সামরিক সচিবের দায়িত্বে আসছেন। মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট থেকে ডিজিএফআই প্রধান হচ্ছেন এবং ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী ডিরেক্টর মিলিটারি অপারেশনস থেকে ৫৫তম ডিভিশনের জিওসি হচ্ছেন। দৈ.আ.স

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে