,

কক্সবাজারে ইয়াবা ব্যবসায়ী দু’গ্রুপের গোলাগুলি, নিহত ১

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের কলাতলীর কাটাপাহাড় এলাকায় ইয়াবা ব্যবসায়ীদের দু’পক্ষের গোলাগুলিতে মোস্তাক আহম্মদ প্রকাশ হাজী মফিজ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের ফজলুল হকের ছেলে।

শুক্রবার ভোরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় ২ হাজার ৮০০ পিস ইয়াবা, একটি বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ইয়াবা ব্যবসায়ীদের দু’পক্ষের বন্ধুকযুদ্ধে মোস্তাক আহমদ নিহত হয়েছে। তবে কোন কোন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে তা জানাতে পারেনি পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, কলাতলির কাটা পাহাড়ে শুক্রবার ভোরে দুইপক্ষের গোলাগুলির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এই সময় তারা গুলিবিদ্ধ একজনকে পড়ে থাকতে দেখে। নিহত ব্যক্তি দেশের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মোস্তাক আহম্মদ প্রকাশ হাজী মফিজ বলে পুলিশকে এলাকাবাসী নিশ্চিত করেছেন।

তিনি জানান, মফিজের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ইয়াবা পাচারের ৬টি মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে