বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণালংকারের লোভেই ২ শিশুকে হত্যার কথা স্বীকার!

news-image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকবাটি ফতেপুর গ্রামে নিখোঁজের দুদিন পর দুই শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধারের পর বেরিয়ে এসেছে হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেশী ও নিজের মেয়ের দুই বান্ধবীর দেহে থাকা স্বর্ণালংকারের লোভেই লাকি আক্তার তাদের হত্যা করেন।

চাঁপাইনবাবগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আদালতে আজ বুধবার ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে শিশু দুই ছাত্রীকে হত্যার কথা স্বীকার করেন লাকি আক্তার। রাতে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম।

নিহত দুই শিশু হলো ফতেপুর গ্রামের মিলন রানার মেয়ে সুমাইয়া খাতুন মেঘলা ও আবদুল মালেকের মেয়ে মেহজাবিন আক্তার মালিহা।

পুলিশ জানায়, মেঘলা ও মালিহা গত রোববার দুপুরে স্কুল থেকে ফেরার পর বাড়ির বাইরে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাদের না পাওয়া গেলে বিষয়টি ওই দিনই পুলিশে জানানো হয়। ওই রাতেই সন্দেহভাজন হিসেবে স্থানীয় গীতা রানী নামের এক নারীকে আটক করে পুলিশ।

পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম জানান, আটক গীতা রানীর অসংলগ্ন কথাবার্তায় পুলিশ তাঁর দেওয়া তথ্যানুযায়ী কয়েকটি স্থানে অভিযানও চালায়। তবে শিশুদের সন্ধান পাওয়া যায়নি। এরই মাঝে মঙ্গলবার স্থানীয় জনগণ ফতেপুরের বাড়ি বাড়ি তল্লাশির উদ্যোগ নেয়। সন্ধ্যায় ইয়াসিন আলীর বাড়ির খাটের নিচে বস্তাবন্দি অবস্থায় দুই শিশুর লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং বাড়ির মালিক ইয়াসিন আলী, তাঁর স্ত্রী তানজিলা খাতুন (৫০) ও পুত্রবধূ লাকিকে (২২) আটক করে।

এই ঘটনার পর থেকে ফতেপুর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিক্ষুব্ধ এলাকাবাসী হত্যাকারীর ফাঁসির দাবি জানিয়েছে। অন্যদিকে মেঘলা ও মালিহার বাড়িতে চলছে শোক। দুই বাড়িতে বুধবার দিনভর ছিল জনশ্রোত। প্রিয় সন্তানদের হারিয়ে শোকে কাতর মেঘলা ও মালিহার মায়ের মূর্ছা যাচ্ছিলেন। শোকে পাগল দুই মায়ের দাবি, হত্যাকারীকে যেন কঠোর শাস্তি দেওয়া হয়।

এদিকে আতঙ্কে এলাকাবাসী তাদের সন্তানদের বাড়ি বাইরে বের হতে দিচ্ছে না। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর উপস্থিতি কমেছে। যে বিদ্যালয়ে মেঘলা ও মালিহা লেখাপড়া করত সেই বিদ্যালয়ে শিক্ষাকার্যক্রম বন্ধ রয়েছে। ক্ষুব্ধ এলাকাবাসী হত্যাকারীর ফাঁসির দাবি জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ