,

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় ছিনিয়ে নেওয়া ডাকাত ফের গ্রেপ্তার

Arest_585037960বার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে হাতকড়াসহ শানু মিয়া (৩০) নামের এক ডাকাতকে ছিনিয়ে নেওয়ার ছয়দিন পর পুলিশ ফের তাকে গ্রেপ্তার করেছে। সরাইল থানার পুলিশ গতকাল রোববার দুপুরে তাকে উপজেলার হাওর বেষ্টিত অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রাম থেকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, গত ৮ জুন রাত ১২ টার দিকে মেঘনা নদীর তীরবর্তী দুবাজাইল গ্রামে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গ্রামবাসী ধাওয়া করে শানু নামের এক ডাকাতকে আটক করে। ৯ জুন সরাইল থানার এস আই আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামে গিয়ে ডাকাত শানুকে গ্রেপ্তার করে হাতকড়াসহ দুবাজাইল থেকে অরুয়াইল পুলিশ ফাঁড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। অরুয়াইলে শানুর নিজের বাড়ির কাছে আসামাত্র তার সহযোগী ডাকাত ও স্বজনরা দস্তাদস্তি করে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নিয়ে যায়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আলী আরশাদ বলেন, রোববার দুপুরে শানুকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। হাতকড়াটিও উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে