,

কোনো জেলার নামে আর বিভাগ হবে না : প্রধানমন্ত্রী

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম ‘ময়নামতি’ রাখার নির্দেশনা দিয়েছেন।মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশনা দেন।

একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘আজকে প্রধানমন্ত্রী বৈঠকে বলেছেন কুমিল্লা বিভাগের নাম ময়নামতি রাখা হবে। ভবিষ্যতে কোনো জেলার নামে আর বিভাগ হবে না। নতুন নামকরণ করা হবে।’

প্রশাসনিক কাঠামো অনুযায়ী দেশে বর্তমানে আটটি বিভাগ রয়েছে। ‘ময়নামতি’ হবে দেশের নবম বিভাগ।

পরিকল্পনামন্ত্রী আরো জানান, দেশের বড় শহরগুলোর যেসব জায়গায় লেভেল ক্রসিং রয়েছে, সেখানে ওভারপাস নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া সীমান্তবর্তী জেলাগুলোতে রাস্তা তৈরির মাধ্যমে সীমান্ত চিহ্নিত করারও নির্দেশ দেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে