সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়র মিরুর ভাই মিন্টু ও চালক ৫ দিনের রিমান্ডে

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি: সমকালের শাহজাদপুর প্রতিনিধি সাংবাদিক শিমুল হত্যাকাণ্ডের ঘটনায় মেয়র মিরুর ভাই মিন্টু ও চালক শাহিন আলমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা মুনির হোসেনের আবেদনের প্রেক্ষিতে বুধবার দুপুরে শাহজাদপুর উপজেলা আমলী আদালতের বিচারক জেষ্ঠ্য বিচারকি হাকিম মো. হাসিবুল হক তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি শিমুল হত্যা মামলার প্রধান আসামি মেয়র হালিমুল হক মিরুসহ তার ৬ সহযোগীর প্রত্যেককে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২ ফেব্রুয়ারি পেশাগত দায়িত্ব পালনকালে মেয়র মিরু ও তার ভাই মিন্টুর শর্টগানের গুলিতে গুরুতর আহত হয়ে পরদিন বগুড়া থেকে ঢাকা নেওয়ার পথে মারা যান সাংবাদিক শিমুল। এ ঘটনায় তার স্ত্রী নুরুন্নাহার খাতুন বাদী হয়ে মিরু ও মিন্টুসহ ১৮ জনের নামে শাহাজদপুর থানায় একটি হত্যা মামলা করেন। মেয়র মিরু ও তার ভাই মিন্টুসহ এ মামলার ১১ আসমিকে পুলিশ গ্রেফতার করে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী