সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁওতালদের পুনর্বাসনে হাইকোর্টের রুল

news-image

নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে উচ্ছেদ হওয়া সাঁওতালদের পুনর্বাসনে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানাতে গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) ও গোবিন্দগঞ্জের উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আগামী এক মাসের মধ্যে হাইকোর্টকে এ তথ্য জানাতে হবে। একই সঙ্গে উচ্ছেদ হওয়া সাঁওতাল পুনর্বাসনে রুল জারি করা হয়েছে। দুই সপ্তাহের সমাজ কল্যাণ সচিব, গাইবান্ধার ডিসি, গোবিন্দগঞ্জের ইউনও এবং রংপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

বুধবার স্বপ্রণোদিত হয়ে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি সাঁওতাল উচ্ছেদের ঘটনার মামলার আলামত নষ্টের বিরুদ্ধে রিট করেন এক আইনজীবী। তার আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের জারি করা রুলের শুনানি ছিল আজ। ওই রুলের শুনানিকালে স্বপ্রণোদিত হয়ে হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা ও রুল জারি করেন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী