বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পিকারকে পাটের শাড়ি দেয়া হবে : মির্জা আজম

news-image

নিজস্ব প্রতিবেদক : ৬ মার্চ দেশে প্রথমবারের মতো পাট দিবস পালন করা হবে। এই দিনের আগেই স্পিকারকে পাটের শাড়ি দেয়া হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

মঙ্গলবার সংসদে পাট বিল-২০১৭ পাসের প্রক্রিয়ায় বিরোধীদলের সদস্যদের আনীত সংশোধনী প্রস্তাবের প্রেক্ষিতে বক্তব্য দেয়ার সময় এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, এ উপলক্ষে দেশে ৯ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

এ সময় তিনি আরো জানান, বিজেএমসির পক্ষ থেকে শিগগিরই কম্পোজিট মিল স্থাপন করা হবে। এ মিলে পাটের প্রক্রিয়াজাত সুতা থেকে শাড়িসহ বিভিন্ন ধরনের বস্ত্র উৎপাদন করা হবে।

তিনি বলেন, বিজেএমসি উৎপাদনে গেলে সংসদ সদস্যদের পাটের শাড়ি উপহার দেয়া হবে। আর ৬ মার্চ পাট দিবসের আগেই সংসদের স্পিকারকে পাটের শাড়ি উপহার দেয়া হবে। এ সময় সংসদ সদস্যগণ বিশেষ করে নারী সদস্যরা টেবিল চাপড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ