বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩৮ দেশের কারাগারে ৯৬৪০ বাংলাদেশী বন্দি

news-image

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বিশ্বের ৩৮টি দেশের বিভিন্ন কারাগারে ৯ হাজার ৬৪০ জন বাংলাদেশী নাগরিক বন্দি রয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মো শামসুল হক টুকুর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
পরমন্ত্রী মাহমুদ আলী জানান, আটক বন্দিদের মধ্যে মিয়ানমারে ৯৮, সিঙ্গাপুরে ৮৭, নেপালে ১২, যুক্তরাষ্ট্রে ২৬, ভারতে ২ হাজার ৩৩৭, গ্রীসে ১২৩, জাপানে ৬৫, থাইল্যান্ডে ২৩, পাকিস্তানে ১৯, ফ্রান্সে ৪৬, যুক্তরাজ্যে ২১৮, কাতারে ১১২, সৌদি আরবে ৭০৩, জর্ডানে ৩৭, মিশরে ৫, দক্ষিণ কোরিয়ায় ১৬, তুরস্কে ৬৮, জর্জিয়া ২৬, কিরগিজস্তানে ১, ওমানে ১ হাজার ৪৮, বাহরাইনে ৩৭০, লেবাননে ২, মালয়েশিয়াতে ২ হাজার ৪৬৯, চীনে ৫, হংকংয়ে ২৪, মঙ্গোলিয়ায় ১, সংযুক্ত আরব আমিরাতে ১০৯৮, ব্রুনাইয়ে ৫, ইতালিতে ৫১, ইরাকে ১২১, মরিশাসে ৭, মেক্সিকোতে ৯৭, আজারবাইজানে ৬, মরক্কোতে ২, দক্ষিণ আফ্রিকাতে ১১, ব্রাজিলে ১, অস্ট্রেলিয়াতে ৩৯ এবং কুয়েতে ২৬১ জনসহ মোট ৯ হাজার ৬৪০ জন বাংলাদেশী কারাগারে আটক রয়েছেন। তিনি বলেন, কোন দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারাগারে আটক থাকা বাংলাদেশী নাগরিকের বিষয়ে অবহিত করলে বা অন্য কোন মাধ্যমে সংবাদ পেলে তা যাচাই করে বাংলাদেশ দূতাবাস সে দেশের কারাগারে আটক বাংলাদেশীর বিষয়ে নিশ্চিত হয় এবং কনস্যুলার একসেসের মাধ্যমে তাদের সাথে দূতাবাস কর্তৃপক্ষ সাক্ষাৎ করে। ক্ষেত্রবিশেষে সংশ্লিষ্ট দেশের সরকারের সাথে আলোচনার মাধ্যমে মধ্যস্থতা করে তাদের মুক্তি ও দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা হয়।
মাহমুদ আলী বলেন, আটককৃত বাংলাদেশী নাগরিকরা যাতে সুষ্ঠু বিচারপ্রক্রিয়ার মাধ্যমে দ্রুত মুক্তি লাভ করতে পারে সেজন্য সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় আইনি সহায়তাসহ আনুষাঙ্গিক সহযোগিতা প্রদান করে থাকে। তিনি বলেন, দূতাবাস মুক্তি পাওয়া অবৈধ বাংলাদেশী নাগরিকদের দেশের ফিরিয়ে আনার জন্য ট্রাভেল পারমিট প্রদান করে থাকে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ