সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাগর-রুনি হত্যার তদন্ত শেষ না হওয়ায় সংসদীয় কমিটির ক্ষোভ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্ত কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। হত্যাকাণ্ডের ৫ বছর অতিবাহিত হওয়ার পরও তদন্ত কাজ শেষ না হওয়ায় এই ক্ষোভ প্রকাশ করে কমিটি।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে দশম জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয় বলে বৈঠক সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, সংসদীয় কমিটির সভাপতি টিপু মুন্সি বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ড দিবস এলেই শুধু আলোচনা হয়। এই তদন্ত শেষ হয় না, এটি আর কতদিন চলতে পারে। তাই দ্রুত তদন্ত কাজ শেষ করার জন্য তাগিদ দেন তিনি।

বৈঠক শেষে কমিটির সদস্য ফখরুল ইমাম বলেন, ‘আমরা বলেছি যত দ্রুত সম্ভব এর তদন্ত কাজ শেষ করে প্রতিবেদন প্রকাশ করা হোক।’

আরেক সদস্য আবু সাঈদ আল মাহমদু স্বপন বলেন, ‘কমিটির সভাপতি বিষয়টি বৈঠকে উত্থাপন করেছিলেন। দীর্ঘ দিন পেরিয়ে গেলেও এর কোন সুরাহা এখনও হয়নি। এজন্য কমিটির পক্ষ থেকে মামলাটির দ্রুত সুরাহা করার সুপারিশ করা হয়েছে। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির বৈঠকে সংসদে উত্থাপিত ‘ব্যাটালিয়ন আনসার (সংশোধন) বিল- ২০১৭’ নিয়ে আলোচনা হয়। কমিটি বিলটি পরীক্ষা করে সংসদে রিপোর্ট উপস্থাপনের জন্য সুপারিশ চূড়ান্ত করা হয়। গত ৯ ফেব্রুয়ারি বিলটি সংসদে তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।’

টিপু মুনশির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন, মো. শামসুল হক টুকু, মো. ফরিদুল হক খান, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং ফখরুল ইমাম অংশ নেন।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি