সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে জঙ্গিবাদ দমন হয়েছে : ডিএমপি কমিশনার

news-image

নিউজ ডেস্ক : দেশে জঙ্গিবাদ দমন করা হয়েছে বলে দাবি করলেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ শিরোনামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের নিয়ে অপরাধমুক্ত সমাজ গঠনে তরুণ সমাজের ভূমিকা সংলাপে তিনি এ দাবি করেন।

দেশে জঙ্গিবাদের পরিসর বাড়াতে একটি গোষ্ঠী তরুণদের টার্গেট করছে বলেও জানান তিনি। এজন্য তরুণ সমাজকে সর্তক থাকার আহ্বান জানান ডিএমপি কমিশনার।

আছাদুজ্জামান বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় ও জননিরাপত্তায় কাউকে ছাড় দেয়া হবে না। জনগণের সম্পৃক্ততা ছাড়া অপরাধ নির্মূল করা সম্ভব না। বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে ডিএমপি অপরাধ দমনে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বর্তমানে ডিএমপি’র ৪৯টি থানায় ২৮৭টি বিট রয়েছে। প্রতিটি থানায় ৫ থেকে ৭ টি বিট আছে। বিট অফিসাররা এলাকার মানুষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে এলাকা ভিত্তিক সমস্যা সমাধান করছে।

সংলাপে ইডেন মহিলা কলেজ, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইবাইস ইউনিভার্সিটি ও সাউথইস্ট ইউনিভার্সিটি বিতার্কিকরা অংশ নেয়।

https://youtu.be/q_o7SG97Pu4

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি