,

সব উপজেলায় বি আরটিসি বাস চালুর ঘোষণা কাদেরের

news-image

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,দেশের ৩১টি জেলার ৭৮টি উপজেলায় বি আরটিসির বাস সার্ভিস রয়েছে। নতুন বাস সংগ্রহের পর চাহিদা অনুযায়ী বাকি উপজেলাগুলোতেও বি আরটিসি বাস চালু করা হবে।
সোমবার জাতীয় সংসদে মাহফুজুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বি আরটিসির বাস বহরে মোট এক হাজার ৫৩৮টি বাস রয়েছে। এরমধ্যে ৯৯৪টি বাস চলমান উপযোগী।
আরেক সদস্যের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, সারাদেশে নিবন্ধিত যানবাহনের সংখ্যা ২৮,৯৫,৬৬৫ টি। এরমধ্যে মোটরসাইকেলের সংখ্যা ১৭, ২৬,৯৯৪ টি।
এসময় তিনি আরো জানান, ১০ বছরের অধিক সময় ধরে ফিটনেসবিহীন যানবাহনের রেজিস্ট্রেশন স্থগিত আছে।
দেশে বড় বড় সেতু নির্মাণে পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, পাটুরিয়া-গোয়ালন্দ অবস্থানে পদ্মা নদীর উপর দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করার সরকারের পরিকল্পনা রয়েছে।
বিকাল ৪টা ৫০ মিনিটে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে