সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঋতুরাজের রঙের ছাপ সংসদে

news-image

ঋতুরাজ বসন্তের আগমনের রঙের ছাপ পড়েছে জাতীয় সংসদেও। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও সাংসদদের অনেকে বাসন্তী রঙের পোশাক পরে বর্ণিল বসন্তকে স্বাগত জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাসন্তী রঙের জামদানি পরে সন্ধ্যার পরে জাতীয় সংসদে প্রবেশ করেন।
শিরীন শারমিন চৌধুরী বাসন্তী শাড়ি পরে অধিবেশন পরিচালনা করেন। সন্ধ্যার পর অধিবেশন কক্ষে গিয়ে দেখা যায়, সাবেক শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানসহ দু-চারজন বাদে উপস্থিত প্রায় সব নারী সাংসদকে বাসন্তী শাড়িতে দেখা গেছে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী পরেছিলেন হালকা বাসন্তী রঙের শাড়ি। জাতীয় পার্টির নূর-ই-হাসনা লিলি চৌধুরীও পরেছিলেন হলুদ শাড়ি।
অধিবেশন কক্ষে হলুদ পাঞ্জাবি পরা অবস্থায় দেখা গেছে সাবেক বিমানমন্ত্রী ফারুক খান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, সাংসদ নুরুন্নবী চৌধুরী, জাহিদ আহসান রাসেল ও ফাহমী গোলন্দাজকে।
সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও বসন্তের এই প্রভাব পড়েছে। পুরো সচিবালয়ের প্রায় সব দপ্তরেই অধিকাংশ নারী কর্মীদের পরনে ছিল হলুদ রঙের শাড়ি।

 

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট