,

‘ভ্যালেন্টাইন ডে’ বেহায়া দিবস: চরমোনাই পীর

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘ভ্যালেন্টাইন ডে’-কে বেহায়া দিবস বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। সোমবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
চরমোনাই পীর বিবৃতিতে বলেন, ইসলামবিরোধী শক্তিগুলো মুসলিম যুব সমাজকে নৈতিকতাহীন করতেই বিভিন্ন দিবসের জন্ম দিয়েছে। ভ্যালেন্টাইন তেমনই একটি দিবস। এ দিবসের অন্তরালে মুসলিম তরুণ-তরুণীদের ঘর থেকে বের করে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত করা হচ্ছে। ৯২ ভাগ মুসলমানের চিন্তা-চেতনাবিরোধী বেহায়া দিবসকে কঠোর হস্তে দমন করতে না পারলে, নৈতিকতা সম্পন্ন ও আদর্শিক যুবসমাজ তৈরি না হলে, ভবিষ্যৎ নেতৃত্ব হবে নৈতিকতা বিবর্জিত। আর এধরনের নেতৃত্ব দিয়ে দেশে কখনও ভালো কাজ হবে না।
বিবৃতিতে বলা হয়, বিভিন্ন বেহায়া দিবস ও অপসংস্কৃতির ধারক-বাহকদেরকে বয়কট করতে হবে এবং যে সকল মিডিয়া অপসংস্কৃতির জন্ম দেয়, তা বন্ধ করতে হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে