বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩৪ শতাংশ কিশোরী যৌন নির্যাতনের শিকার : প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীর মধ্যে শতকরা ৩৪ দশমিক ২ শতাংশ যৌন নির্যাতনের শিকার বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। সোমবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
সরকারি দলের মমতাজ বেগমের প্রশ্নের জবাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন সার্ভে-২০১৫ এর উদ্বৃতি দিয়ে প্রতিমন্ত্রী জানান, শতকরা ৩০ দশমিক ৯ ভাগ কিশোরী কোনো না কোনো সময় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়ে মেহের আফরোজ বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টার স্থাপন করা হয়েছে।
টোলফ্রি হেল্পলাইন ১০৯২১ নম্বরে ফোন করে নির্যাতনের শিকার নারী ও শিশু, তাদের পরিবার এবং সংশ্লিষ্ট সবাই প্রয়োজনীয় তথ্য, পরামর্শসহ দেশে বিরাজমান সেবা ও সহায়তা সম্পর্কে জনতে পারে। ২০১৭ সাল থেকে হেল্পলাইন নম্বরটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাঠ্যপুস্তকের কভারে সন্নিবেশ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ