,

বিনা বিচারে আটক ৮ বন্দির বিষয়ে আদেশ মঙ্গলবার

news-image

নিজস্ব প্রতিবেদক : বিনা বিচারে দীর্ঘদিন ধরে বিভিন্ন কারাগারে আটক আট বন্দির বিষয়ে আগামীকাল মঙ্গলবার আদেশ দেওয়া হবে।

 

আজ সোমবার বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন।

বন্দিরা হলেন সাব্বির আহমেদ দুলাল, সাইফুল আলম বেলাল, আসাদুর, অসীম হালদার, মোহাম্মদ তকদীর মিয়া, সাজু মিয়া ও মোহাম্মদ জালাল।

সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস বিনা বিচারে আটক আট বন্দির তথ্য উপস্থাপন করার পর আদেশের দিন দেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, বিভিন্ন মামলায় এসব বন্দি ১০ বছরের অধিক সময় ধরে দেশের বিভিন্ন কারাগারে আটক রয়েছেন। হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় তারা কারাগারে বন্দি রয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে