,

শাহজালালে সাড়ে ৩কেজি স্বর্ণসহ আটক ১

news-image

 

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে তিন কেজি স্বর্ণসহ হাবিব (২৬) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। সোমবার দুপুর ৩টার দিকে তাকে আটক করে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিজি ৩০২ বিমানে করে দুপুর পৌনে ১টার দিকে হাবিব সিঙ্গাপুর থেকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। হাবিব গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়।

এ সময় তার দুই রানের অ্যানলেট থেকে ২৮টি, ম্যানিব্যাগ থেকে ৬টি ও সাইড ব্যাগ থেকে ১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন ১০০ গ্রাম। সবমিলিয়ে তার কাছ থেকে সাড়ে তিন কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে