,

আমেরিকা যাওয়ার পথে নৌকাডুবিতে বাংলাদেশির মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : আমেরিকা যাওয়ার পথে নৌকা ডুবিতে আরমান শেখ (২২) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত আরমান শেখ নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের এনামুল হকের ছেলে।

কোম্পানিগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল বাহার ও তার বড় রাসেল জানান, নিহত আরমান শেখ গত সোমবার তার ভগ্নিপতি সাহেদ কামাল সুজনসহ নদীপথে ব্রাজিল থেকে পানামা খাল দিয়ে নৌকাযোগে আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়। রাতের কোনো এক সময় তাদের নৌকা ডুবে গেলে আরমান শেখ স্রোতের তোড়ে ভেসে যায়। পরে স্থানীয় ইমিগ্রেশন পুলিশ তার লাশ উদ্ধার করে ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে নিয়ে যায়। তার ভগ্নিপতি সাহেদ কামাল সুজন পুলিশ হেফাজতে রয়েছে। ভগ্নিপতি শাহেদ কামাল সুজনের কাছ থেকে আরমান শেখ মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন।

নিহত আরমান ৬ ভাই বোনের মধ্যে সবার ছোট। সে চার মাস আগে তার ভগ্নিপতি সাহেদ কামাল সুজনের সাথে ব্রাজিলে যায়। তার পিতা এনামুল হক দীর্ঘদিন আমেরিকাতে ছিলেন। বর্তমানে তিনি দেশে বসবাস করছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে