,

শিমুল হত্যা: মেয়র মিরু ৫ দিনের রিমান্ডে

news-image

নিউজ ডেস্ক : সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় প্রধান আসামি শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার ভাই মিন্টুসহ ছয়জনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার তাদের সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি) আদালতে নেওয়া হয়। শুনানি শেষে বিচারক হাসিবুল হক ওই রিমান্ড মঞ্জুর করেন। জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করলে বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মেয়র মিরু ও তার ভাই মিন্টুর শটগানের গুলিতে গুরুতর আহত হন দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। পরদিন ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় মেয়র মিরু, তার ভাই মিন্টুসহ ১৮ জনকে আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন।

এরপর পুলিশ মিরুকে ঢাকা থেকে গ্রেপ্তার করে। তার দুই সহোদর মিন্টু ও পিন্টুকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে শাহজাদপুর থানা পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করেছে। তবে শিমুল হত্যায় ব্যবহৃত অবৈধ অস্ত্রের একটিও এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে