সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে বিদ্যুৎ বিভ্রাটে সেচ সংকটে বোরো

news-image

নিজস্ব প্রতিবেদক : শেরপুরের নালিতাবাড়ীতে পল্লীবিদ্যুতের ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের (লোড শেডিং) কারণে চলমান ইরি-বোরো আবাদে সেচ সংকট দেখা দিয়েছে। ফলে বিপাকে পড়েছেন কৃষকরা।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর বোরো মৌসুমে ১৯ হাজার ৮ শ হেক্টর জমি বোরো আবাদ হয়েছে। এরমধ্যে বৈদ্যুতিক সেচ নির্ভর জমি রয়েছে ৬ হাজার ৮ শ হেক্টর। অন্য প্রক্রিয়ায় আবাদকৃত জমির ধানের লক্ষণ ভাল দেখা গেলেও বৈদ্যুতিক সেচ নির্ভর জমির ক্ষেত ইতোমধ্যেই ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এমনাবস্থা চলতে থাকলে বোরো আবাদ ঘরে তুলতে পারবেন না বলে জানান ভুক্তভুগি কৃষকরা।

উপজেলার চাটকিয়া গ্রামের কৃষক নিরঞ্জন চন্দ্র বর্মণ (৩৫) বলেন, এক একর জমি লাগানোর পরিকল্পনা থাকলেও বিদ্যুতের গোলযোগের কারণে মাত্র দশ শতক জমি লাগিয়েছি।

বিএডিসি’র স্কিম ম্যানেজার কামাল হোসেন (৩৬) বলেন, দিনে কমপক্ষে ১২ ঘণ্টা বিদ্যুত না পেলে আমরা সুষ্ঠুভাবে সেচ দিতে পারবো না। লোড শেডিং থাকার জন্য আমি বৈদ্যুতিক মোটরের পাশাপাশি ডিজেল চালিত ইঞ্জিন দিয়ে কৃষকদের সেচ দিচ্ছি। এতে কৃষকের ধান উৎপাদন খরচ বেশি পড়বে।

শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো.মাসরুল হক বলেন, এ উপজেলায় ৩৫ মেগাওয়াট পল্লীবিদ্যুতের চাহিদার বিপরীতে দেয়া হচ্ছে মাত্র ১২/১৫ মেগাওয়াট। যে কারণে সুষ্ঠুভাবে তা বণ্টন করা যাচ্ছে না। যা পাওয়া যায় বেশির ভাগ শহরেই বিতরণ করা হয়। ময়মনসিংহ থেকে জামালপুর পর্যন্ত ১ লাখ ৩২ হাজার পাওয়ার গ্রিডের লাইন পুরাতন হওয়ায় প্রয়োজনীয় লোড দেয়া যায় না। তার পুড়ে যায়, এজন্য বাধ্য হয়েই ঘনঘন লোড শেডিং দেয়া হচ্ছে। তাই পিডিপি’র বরাদ্ধ একটু কমিয়ে ওই বরাদ্ধ পল্লীবিদ্যুতে যোগ করা হলে লোড শেডিং কিছুটা কমানো যাবে।

নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফ ইকবাল বলেন, এভাবে লোড শেডিং চলতে থাকলে বোরো আবাদে কৃষকরা ক্ষতিগ্রস্থ হবেন। তাই কৃষকের ফসল বাঁচাতে আমরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বিদ্যুত বিভাগকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছি।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি