বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেওয়ানবাগী পীরের অবস্থা ‘অপরিবর্তিত’

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর মতিঝিলের দেওয়ানবাগ দরবার শরিফের পীর দেওয়ানবাগীর শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানা গেছে।

আজ রোববার সকালে ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ বিষয়টি জানিয়েছেন।

শুভ আরো জানান, দেওয়ানবাগীর সার্বিক অবস্থা এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। ডা. নাজমুল ইসলামের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

এর আগে সাজ্জাদুর রহমান শুভ বলেন, ‘দেওয়ানবাগী পীরের বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। অনেক প্রতিবেদনের ফলাফল ভালো পাওয়া গেছে, তবে তাঁর ফুসফুস ও মস্তিষ্কে কিছু সংক্রমণ ধরা পড়েছে।’ তিনি আরো বলেন, ‘দেওয়ানবাগী পীর এখন পর্যন্ত আশঙ্কামুক্ত, এমনটা বলা যাবে না। কিন্তু কিছুটা উন্নতি হয়েছে, সেটা বলা যায়। তাঁর ফুসফুসের ও শ্বাসকষ্টের যেসব সমস্যা ছিল, তা কিছুটা কাটিয়ে উঠেছেন তিনি।

গত ৫ ফেব্রুয়ারি নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দেওয়ানবাগী পীর। গত শুক্রবার সন্ধ্যায় তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। হাসপাতালের নিবন্ধন খাতায় তাঁর নাম লেখা হয়েছে সুফি সম্রাট মাহবুবে খোদা দেওয়ানবাগী।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে দেওয়ানবাগী পীরের মস্তিষ্কের এমআরআই পরীক্ষা করা হয়েছে। সেখানে সংক্রমণ পাওয়া গেছে। এ ছাড়া ইকোকার্ডিওগ্রাফি করা হয়েছে তাঁর। তাঁর শ্বাসকষ্টের সমস্যা ছিল, সেটা দূর করার জন্যও ব্যবস্থা নেওয়া হয়েছে।

হাসপাতালে ভর্তি হওয়ার পর গত ৯ ফেব্রুয়ারি দেওয়ানবাগী পীরের শরীরে খিঁচুনি দেখা দেয়। তখন হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞরা তাঁকে দেখেন। তাঁকে অ্যান্টিভাইরাস দেওয়া হয়। সেই সমস্যা কেটে গেছে। পরে তাঁর মস্তিষ্ক, বুক ও পেটের সিটিস্ক্যান করা হয়। বুকের সিটিস্ক্যান করার পর ফুসফুসের পর্দায় সংক্রমণ পাওয়া গেছে।

বর্তমানে দেওয়ানবাগী পীরের রক্তচাপ এবং নাড়িস্পন্দন স্বাভাবিক রয়েছে। এ জন্য কোনো ধরনের ওষুধ দিচ্ছেন না চিকিৎসকরা। তাঁর রক্তে অক্সিজেন ও কার্বন ড্রাইঅক্সাইডের মাত্রা স্বাভাবিক রয়েছে। প্রস্রাব পরীক্ষা করা হয়েছে, এটাও ভালো। পাশাপাশি তাঁর চোখের মণিও ভালো কাজ করছে।

হাসপাতাল কর্তৃপক্ষ আরো জানায়, দেওয়ানবাগী পীরের পরিবারের সদস্য এবং দরবার শরিফের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে। তাঁদের পীরের চিকিৎসা সম্পর্কে আপডেট দেওয়া হচ্ছে। এখানকার চিকিৎসায় তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন।

দেওয়ানবাগ শরিফের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, দেওয়ানবাগী পীরের নাম মাহবুব-এ-খোদা। তবে তিনি ‘দেওয়ানবাগী’ নামে পরিচিত। ১৯৪৯ সালের ১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম সৈয়দ আবদুর রশিদ সরদার। মা সৈয়দা জোবেদা খাতুন। ছয় ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। নিজ এলাকার তালশহর কারিমিয়া আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পর্যন্ত পড়াশোনা করেন।

ফরিদপুরে চন্দ্রপাড়া দরবারের প্রতিষ্ঠাতা আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরীর হাতে বাইয়াত গ্রহণ করেন দেওয়ানবাগী পীর। এরপর তাঁর মেয়ে হামিদা বেগমকে বিয়ে করেন দেওয়ানবাগী। এর সুবাদে শ্বশুরের কাছ থেকে খিলাফত লাভ করেন। তার কিছুদিন পর নিজেই নারায়ণগঞ্জে দেওয়ানবাগে একটি আস্তানা গঠন করেন এবং নিজেকে সুফিসম্রাট পরিচয় দেন। সর্বশেষ মতিঝিলের ১৪৭ আরামবাগ, ঢাকা-১০০০ এই ঠিকানায় একটি দরবার স্থাপন করেন দেওয়ানবাগী।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ