বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এই নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালনে সক্ষম হবে না : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আবারো নিশ্চিত করে বলতে চাই; এই নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে কখনই নিরপেক্ষ ভূমিকার পালন করতে সক্ষম হবেন না। কারণ তার দলীয় পক্ষপাত জনগণের কাছে পরিষ্কার। আজ বিকালে বাংলা একাডেমিতে গ্রন্থমেলায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের পর উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পদ্মা সেতু দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এসএনসি লাভালিনের তিন কর্মকর্তাকে খালাস দেওয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, কোন আদালতের রায়ের বিরুদ্ধে আমরা কখনোই কোন উক্তি করিনি। কোথায় কি প্রমাণ হলো, এটা আমাদের দেখার বিষয় নয়। তখন দুর্নীতির অভিযোগ উঠেছিল, এটা নিয়ে কথা বলেছিলাম। বিশ্বব্যাংক প্রকল্পে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল।

মির্জা ফখরুল বলেন, বই মেলা নিঃসন্দেহে দেশের অগ্রগতির ক্ষেত্রে বিশেষ করে সাহিত্য ও সংস্কৃতিতে একটা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। একটি গণতান্ত্রিক পরিবেশ, গণতন্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক চিন্তা-ভাবনার মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি। তিনি বলেন, আমরা সেই গণতন্ত্রকে যখন হারিয়ে ফেলি, আমাদের বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা ও একত্রিত হওয়ার স্বাধীনতা যখন হারিয়ে যায়, তখন আমার আবার সেই ৫২’এর ভাষা আন্দোলনের কথাই বারবার মনে করি। এই মাসে আমরা আবার নতুন করে অনুপ্রাণিত হই, নতুন করে আমরা অধিকার ফিরে পাওয়ার জন্য সম্মিলিতভাবে শপথ গ্রহণ করি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ