বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝুঁকিতে জেনেভা ক্যাম্পের ৪০ হাজার বাসিন্দা

news-image

নিউজ ডেস্ক : দিনের বেলায়ও সেখানে অন্ধকার জমে থাকে। কারণ সেখানে মাত্র তিন বিঘা জায়গায় পরিবার নিয়ে বাস করছে ৪০ হাজার মানুষ। ভয়াবহ মৃত্যুঝুঁকি আর অসহায়ত্ব নিয়ে বাস করার দৃশ্যই দেখা যায় ঢাকার মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে।

শনিবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘ঝুঁকিতে জেনেভা ক্যাম্পের ৪০ হাজার বাসিন্দা’ প্রতিবেদন থেকে জানা যায়, কোনো ধরনের নির্মাণ প্রকৌশল সহায়তা ছাড়াই এখানে ইটের উপর ইট গেঁথে নির্মাণ করা হয়েছে পাঁচতলার বেশ কিছু ভবন। ইঞ্জিনিয়ার নয়, এক শ্রেণির ওস্তাগারের সহায়তায় এসব ভবন গড়ে তোলা হয়েছে।

কম করে হলেও মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় অপরিকল্পিত উপায়ে পাঁচ সহস্রাধিক ছোট-বড় ভবন গড়ে তোলা হয়েছে। যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এসব ভবনকে অতিশয় ঝুঁকিপূর্ণ বলছেন নগর পরিকল্পনাবিদরা। তাদের অভিমত, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা মাঝারি ধরনের ভূমিকম্পে এই ক্যাম্পে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটতে পারে। পুরো এলাকাটি ধ্বংসস্তূপে পরিণত হবে। এতে অসংখ্য মূল্যবান প্রাণ ঝরে যেতে পারে।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, ৪২ হাজার বর্গফুট এলাকাজুড়ে জেনেভা ক্যাম্পের অবস্থান। সাড়ে পাঁচ হাজার পরিবারের প্রায় ৪০ হাজার লোকের বাস এখানে। ৮ ফুট দৈর্ঘ্য ৮ ফুট প্রস্থ প্রতিটি রুমে ১০ থেকে ১২ জন লোকের বাস। পর্যাপ্ত আলো নেই। গায়ে গায়ে ঘেঁষা বস্তির আদলে গড়ে ওঠা রুমের দরজাগুলোই আলোর অভাব কোনোমতে দূর করে চলেছে। ঘরের অন্ধকার দূর করতে সারাক্ষণই আলো জ্বালিয়ে রাখা হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, তারা অসহায় অবস্থায় এখানে এক অমানবিক জীবন যাপন করছেন। জমি ও অর্থ সংকটের কারণে তারা কোনো ধরনের প্রকৌশল সহায়তা ছাড়াই এখানে অসংখ্য ৩, ৪ ও ৫ তলা ভবন তৈরি করেছেন। ওস্তাগারের সহায়তায় এসব ভবন তৈরি করা হয়েছে। কোনো ধরনের নিরাপত্তার বিষয়টিও চিন্তায় আনা হয়নি। শুধুই মাথা গোঁজার একচিলতে ঠাঁই পেয়েই তারা মহা খুশি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত