মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে সাংবাদিককে হাতুড়িপেটা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় এক সাংবাদিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে উপজেলা সদরের ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহত সাংবাদিক মো. হাফিজুর রহমানকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাফিজুর রহমান খুলনা থেকে প্রকাশিত দৈনিক তথ্য এবং সাতক্ষীরার দৈনিক সাতনদী পত্রিকার উপজেলা প্রতিনিধি।

সাংবাদিক হাফিজুর রহমান অভিযোগ করে বলেন, ‘দুপুরে ফুলতলায় প্রধান সড়কের একপাশে একটি চা দোকানের সামনে দাঁড়িয়ে পরিচিতজনের সঙ্গে কথা বলছিলাম। সড়কের ওপারে দাঁড়িয়ে থাকা কালীগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান সুমনের নির্দেশে তানভির আহমেদ উজ্জ্বলসহ কয়েক যুবক সেখানে এসেই আমার ওপর হামলা করে।’

‘উজ্জ্বল হাতুড়ি দিয়ে মাথায়, ঘাড়ে ও হাতে আঘাত করে। এ সময় হামলাকারী অন্যদের হাতে রড ছিল। তারা কোনো আঘাত না করেই শুধু আমাকে ঘিরে দাঁড়িয়েছিল। পরে উপস্থিত লোকজন বাধা দিলে হামলাকারীরা চলে যায়।’

কয়েকজন সাংবাদিক ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তিনি আরো জানান, ‘কালীগঞ্জে আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদকের মধ্যের দ্বন্দ্ব নিয়ে সম্প্রতি পত্রিকায় একটি রিপোর্ট করেছি। ওই রিপোর্ট প্রকাশের পর আমি সভাপতির তোপের মুখে পড়ি। ইউপি চেয়ারম্যান সুমন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওয়াহেদুজ্জামানের ছেলে। বাবার বিরুদ্ধে রিপোর্ট করায় প্রতিশোধ নেয়ার জন্য চেয়ারম্যান সুমনের প্রত্যক্ষ ইন্ধনে আমার ওপর হামলা হয়েছে।’

এ বিষয়ে কালীগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান সুমন বলেন, ‘সাংবাদিক হাফিজের ওপর হামলা হয়েছে বলে কোনো খবর আমার জানা নেই।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়েদুল ইসলাম জানান, তিনি বিষয়টি শুনেছেন। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এখনো কোনো মামলা হয়নি।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের