বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুড়িগঙ্গা হবে বিনোদন কেন্দ্র (ভিডিও)

news-image

বার বার উচ্ছেদ করেও দখল আর দূষণের কবল থেকে বাঁচানো যাচ্ছে না বুড়িগঙ্গাকে। এবার নদীটিকে বাঁচাতে বিশ্বব্যাংকের অর্থায়নে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। বিআইডব্লিউটিএ’র সহযোগিতায় বাবু বাজার ব্রিজ থেকে সদরঘাট পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে হাতিরঝিল প্রকল্পের আদলে এলাকাটি গড়ে তোলার পরিকল্পনা সিটি করপোরেশনের।

ঢাকার প্রাণ খ্যাত বুড়িগঙ্গা নদী। দখল, দূষণ আর ভরাটের প্রতিযোগিতার কবলে পড়ে এ নদী তার ঐতিহ্য হারিয়েছে বেশ আগেই।
দীর্ঘদিন ধরেই নদীর দুপাড় দখল করে গড়ে তোলা হয়েছে বিভিন্ন অবৈধ স্থাপনা। বার বার উচ্ছেদ করা হলেও আবারও চলে দখলের প্রতিযোগিতা। দখলকারীদের দাপটে আর পানি দূষণ, কলকারখানার বিষাক্ত বর্জ্যে এখানকার জীবন ও জীবিকা এখন রীতিমত হুমকির মধ্যে।
তবে এবার নদী বাঁচাতে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও বিআইডব্লিউটিএ এর যৌথ উদ্যোগে হাতির ঝিলের মত ঢেলে সাজানো হবে বুড়িগঙ্গার তীর। বাবুবাজার ব্রিজ থেকে সদরঘাট টার্মিনাল পর্যন্ত বিনোদন কেন্দ্র, ওয়াকওয়ে, ড্রাইভওয়েসহ নতুন প্রকল্পের কাজ শুরু হচ্ছে এবছর থেকেই।
কিন্তু নগরবিদরা বলছেন, নতুন প্রকল্প হাতে নেয়ার আগে সরকারের উচিত বুড়িগঙ্গাকে পুরোপুরি দখল ও দূষণমুক্ত করা।
নগর পরিকল্পনাবিদ মোবাশ্বের হোসেন বলেন, ‘যারা কলকারখানার বিষাক্ত বর্জ্য নদীতে ফেলছে তারা রাজাকার, আলবদর এবং যুদ্ধাপরাধীদের চেয়েও বড় ক্রিমিনাল। নদী থেকে শুধু ময়লা তুললেই হবে না, নদীর পাড়ে সুন্দর পার্ক করলেই হবে না আসল ক্রিমিনাল যারা তাদেরকে ধরতে হবে এবং শাস্তি দিতে হবে।’
বুড়িগঙ্গাকে বাঁচাতে বিআইডব্লিউটিএ ও সিটি করপোরেশনের সমন্বয়ের উপর গুরুত্ব দিচ্ছেন নগরবিদরা। তারা মনে করেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বুড়িগঙ্গার অস্তিত্ব রক্ষা পেতে পারে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ