মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজির অভিযোগে ৪৯ জনের বিরুদ্ধে ডিএসসিসি’র মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তান ও আশপাশের এলাকার সড়ক-ফুটপাতে অবৈধ দোকানপাট বসিয়ে চাঁদাবাজির অভিযোগে ৪৯ জনের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

আজ বৃহস্পতিবার ডিএসসিসির সহকারী সম্পত্তি কর্মকর্তা সামছুল আলম বাদী হয়ে পল্টন থানায় এই মামলা করেন।

ডিএসসিসির সম্পত্তি বিভাগের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট বসিয়ে চাঁদাবাজি করছে একটি স্বার্থান্বেষী মহল। এসব দোকানপাট একাধিকবার উচ্ছেদ করেছে ডিএসসিসি। কিন্তু কিছুদিনের মধ্যে আবার ফুটপাতে দোকানপাট বসিয়ে চাঁদা আদায় করে তারা। পরে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদন, হকার্স পুনর্বাসন কমিটির সদস্য ও বাংলাদেশ হকার্স লীগ কেন্দ্রীয় কমিটির দেওয়া চাঁদাবাজদের তালিকা অনুযায়ী ওই ৪৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

জানা গেছে, পল্টন থানায় দায়ের করা মামলার নম্বর ১৯। এই মামলার ১ নম্বর আসামি হলেন হারুন ওরফে ‘লম্বা হারুন’। তিনি মুন্সিগঞ্জের তাপসীর নাজিম উদ্দিনের ছেলে৷ এই মামলায় ৪৯ জনের নাম থাকলেও এই হারুন ছাড়া বাকিদের বিস্তারিত পরিচয় উল্লেখ করা হয়নি৷

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম৷

নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসসিসির একাধিক কর্মকর্তা বলেন, আগে গুলিস্তান ও পুরানা পল্টনে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সড়ক ও ফুটপাতে হকার বসিয়ে দোকানপ্রতি ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করত মামলায় উল্লেখিত আসামিরা। এতে পথচারী ও যানবাহন চলাচলে ব্যাপক সমস্যা হয়। তারা উচ্ছেদ অভিযান পরিচালনাকালে ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদেরও লাঞ্ছিত করেছে। এ ছাড়া এই চক্রটি ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সময় ‘ভয়ভীতিও’ দেখাচ্ছে। এসব বিষয় মামলার এজাহারে উল্লেখ করা হয়৷

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের