,

শীঘ্রই দেশে ফিরবেন সৌদি আরবে আটক ৭ বাংলাদেশি

news-image

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের চলমান সংঘর্ষে, ইয়েমেনে কর্মরত বাংলাদেশি শ্রমিদকদের অনেকে জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছেন। ইয়েমেনের রাজধানী সানা থেকে ১৫ দিন আগে পালিয়ে সৌদি এসে আশ্রয় নিয়েছেন ৭ বাংলাদেশি শ্রমিক।

তারা হলেন মোহাম্মদ মাহবুবুল্লাহ, রাশিদ মিয়া, জায়নাল আবেদীন, মোহাম্মদ সোলাইমান, মুফিদুল ইসলাম, নূরুল ইসলাম ও শফিউল আলম।

দুই সপ্তাহ আগে তারা সানা থেকে পালিয়ে আসতে পারলেও, সৌদি আরবে প্রবেশের কোন বৈধ পাস না থাকায় তারা দেশে ফিরতে পারছেন না। বর্তমানে তারা সৌদি আরবের নাজরান প্রদেশে শুরুরা অঞ্চলে আল ওয়াদিয়া মান পুজা সীমান্তে বাংলাদেশে ফেরত জাওয়ার অপেক্ষায় আছেন।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যেমে জানতে পেরে বাংলাদেশ কনস্যুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল ড. নজরুল ইসলামের নির্দেশে কনসাল আজিজুর রহমান ও কনস্যুলেটের আইন সহকারী মোহাম্মদ মুমিনুল ইসলাম তাদের উদ্ধার করে। তাদের সঙ্গে থাকা কাগজ পত্র যাচাই করে বাংলাদেশি নাগরিক বলে চিহ্নিত করেন।

তাদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর লক্ষ্যে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যোগাযোগ করে ট্রানজিট ভিসা ইস্যু করে ২/৩ দিনের মধ্যেই দেশে ফেরত পাঠানো সম্ভব বলে মনে করেন কনসাল আজিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে