শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশে থেকে বঙ্গবন্ধুর বির“দ্ধে একের পর এক মিথ্যাচার করছে, জাতি তাকে ত্যাজ্য করা উচিত; সে একটা বেয়াদব -ব্রাহ্মণবাড়িয়ায় রেলমন্ত্রী

 

rallআরাফাত আহমেদ : বিএনপি সরকারের আমলে রেলের কোন উন্নয়ন করে নাই। সে সময় রেল ছিল অত্যন্ত অবহেলিত। তারা রেলের ইঞ্জিন, বগি আনে নাই। নতুন রেল লাইন নির্মাণ করে নাই, পুরাতন রেল লাইনগুলো সংস্কার করে নাই। রেলস্টেশনের আধুনিকায়ন না করে রেলকে ধ্বংস করেছে। আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার ভাতশালা রেল স্টেশনের নব নির্মিত ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি আরও বলেন, জামাত শিবির স্বাধীনতা বিরোধী হরতাল অবরোধের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়েছ।  আর এসবের মদদ দি”েছন বেগম খালেদা জিয়া। তারা রেলে অগ্নিসংযোগ করে রেলের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করছে।

মন্ত্রী মুজিবুল হক তারেক জিয়া সম্পর্কে বলেন, সে বিদেশে থেকে বঙ্গবন্ধুর বির“দ্ধে একের পর এক মিথ্যাচার করছে। জাতি তাকে ত্যাজ্য করা উচিত। সে একটা বেয়াদব।ভাতশালা স্টেশন চত্বরে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল কালাম আজাদ। এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম. ওবায়দুল মোকতাদির চৌধুরী, রেলপথ চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, ব্রাহ্মণবাাড়িয়ার জেলা প্রশাসক ডঃ মোশাররফ হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, ২০১৩ সনের ২২ মার্চ ভয়াবহ টর্নোডের আঘাতে ভাতশালা স্টেশনটি বিধ্বস্ত হয়। প্রায় একবছর পর সাড়ে ৬৬ লক্ষ টাকা ব্যয়ে স্টেশনটির নতুন ভবন নির্মান করা হয়।

 


 


 

 

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ