,

রাজনীতিতে বিএনপির ‘অপ্রাসঙ্গিক’ হওয়ার আশংকা কাদেরের

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী নির্বাচনে অংশগ্রহণ করা ছাড়া বিএনপির রাজনৈতিক অঙ্গনে অপ্রাসঙ্গিক হওয়ার আশংকা আছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাটের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘তারা (বিএনপি) গত নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল তারা করেছে, এর পরিণাম তাদের যতটা দুর্বল, সংকুচিত দল করেছে, এলোমেলো করেছে, সেখানে তাদের ভবিষ্যতে রাজনৈতিক অঙ্গনে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে। সেই ঝুঁকি তারা নেবে বলে আমার বিশ্বাস হয় না।’

নতুন নির্বাচন কমিশন (ইসি) নিয়ে বিএনপির মন্তব্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির মধ্যে নেগেটিভ বিষয় চলে এসেছে। মানি না, মানবো না- এই একটি মানসিকতায় তারা ভুগছে। এটা থেকে তারা বের হতে পারছে না। দেখবেন তারা ঠিকই ইলেকশনে অংশ নেবে।’

কোন বিশ্বাস থেকে বলছেন বিএনপি নির্বাচনে আসবে- এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘এটা কোনো বিশ্বাসের বিষয় নয়। বিএনপি রাজনীতি করে। তাদেরও তো রাজনৈতিক কৌশল আছে। আরেকটি নির্বাচনে অংশ না নিলে তাদের অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার আশংকা আছে। কাজেই তারা নির্বাচনে অংশ নেবে।’

এদিকে নতুন ইসির কাজে জনমতের প্রতিফলন ঘটবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট।

তিনি বলেন, ‘আমরা আশা করি নতুন নির্বাচন কমিশন জনগণের আস্থা অর্জন করতে পারবে। তাদের কাজে জনমতের প্রতিফলন ঘটবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে