মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি জানা নেই’

news-image

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে আমার জানা নেই বলে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তবে যেকোনো মুহূর্তে এ বিষয়ে ভালো খবর পাওয়া যেতে পারে বলেও তিনি জানান।

বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দর এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দফতরে আয়োজিত কল্যাণ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মামলার তদন্তের অগ্রগতি এই মুহূর্তে কতটুকু তা আমার জানা নেই। প্রথমে পুলিশ তদন্ত কাজ করেছে। পরে উচ্চ আদালতের নির্দেশে এখন র‌্যাব মামলাটি তদন্ত করছে। যেকোনো মুহূর্তে তদন্তের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে ভালো খবর পাওয়া যাবে।

তিনি আরও বলেন, সাগর-রুনিকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম। তারা দু’জনই আমার নির্বাচনী এলাকায় থাকতেন। আমি আশাবাদী, র‌্যাব সঠিক রহস্য উদঘাটন করতে পারবে এবং আপনারা (সাংবাদিকরা) তা জানতে পারবেন।

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনা ওরফে মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন। পরে রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের