বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএ টিভির মালিক, উপস্থাপকের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা

news-image

আদালত প্রতিবেদক : বেসরকারি চ্যানেল এসএ টিভির মালিক সালাউদ্দিন আহমেদ ও উপস্থাপক ফয়সাল আল মাহমুদের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন এক আইনজীবী।আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আবু সাঈদের আদালতে মামলাটি করেন ঢাকা বারের আইনজীবী বাহালুল আলম বাহার।

মামলা দায়েরের পর বাদী আদালতে জবানবন্দি দেন। বিচারক এ-সংক্রান্ত আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।বাদী বাহালুল আলম এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।

মামলার আরজিতে দাবি করা হয়, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদাকে নিয়ে ৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৪৭ মিনিটে ‘লেট এডিশন’ অনুষ্ঠানে উপস্থাপক ফয়সাল আল মাহমুদ কটূক্তি করেন। তিনি সিইসিকে ‘গোপাল’ বলে আখ্যা দেন।

এ ছাড়া উপস্থাপক বলেন, ‘এই গোপালদের নিয়ে কি খুলবে জাতির কপাল?’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা খালেদ মাহমুদ চৌধুরী ও বিএনপি নেতা শামসুজ্জামান দুদু।

আরজিতে আরো উল্লেখ করা হয়, উল্লিখিত মন্তব্যে অপমান বোধ করায় বাদী একজন নাগরিক হিসেবে দণ্ডবিধির ৫০৫/৫০৫ (খ)/৫০০ ধারায় এ মামলা করেছেন। মামলায় দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ