বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমলায় খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ১২ জন হাসপাতালে

news-image

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় খাদ্যে বিষক্রিয়ায় ৩ শিশুসহ একই পরিবারের ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থীও রয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে বিষক্রিয়ায় আক্রান্তদের ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়।

আক্রান্তরা হলেন, ডিমলা উপজেলার নাউতরা ইউনিয়নের উত্তর আকাশকুড়ি গ্রামের মৃত মোজাফফর হোসেনের পুত্র আব্দুস সাত্তার (৬৫), আব্দুস সাত্তারের কন্যা নবম শ্রেণির ছাত্রী ছবি আক্তার (১৫), পুত্র এসএসসি পরীক্ষার্থী নুর আলম সিদ্দিকুর রহমান (১৬), গোলাম রাব্বানী (২০), আব্দুল হাই (২২), ফরিদুল ইসলাম (২৫), আব্দুর রশিদের শিশুপুত্র ফাহিম (৩), আব্দুল সাদিক (৫), কন্যা রুমা আক্তার (২৬), আজাদের স্ত্রী মিনা আক্তার (২৩), আব্দুল হাই এর শিশুপুত্র জিহাদ (৩), স্ত্রী জবেদা বেগম (২৫)।

আব্দুল হাইয়ের স্ত্রী জবেদা বেগম জানান, আগের দিন রান্না করা নাপা শাক দিয়ে পরিবারের সবাই ভাত খেয়েছিলেন। সন্ধ্যার দিকে স‍বাই একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন।

ডিমলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অনুপ কুমার রায় বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে আকস্মিক উদরাময় দেখা দিয়েছে। সবাই বর্তমানে সুস্থ হওয়ার পথে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত