বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বছরে বেকার বাড়ছে ১১ লাখ

news-image

নিউজ ডেস্ক : চলতি ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত বৈশ্বিকভাবে কর্মসংস্থান কমবে। যার প্রভাব পড়বে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোয়। এর বাইরে নয় বাংলাদেশও। ফলে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশ কর্মসংস্থান বৃদ্ধি করার চ্যালেঞ্জের মুখে থাকবে বলে মনে করে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। ১২ জানুয়ারি প্রকাশিত আইএলওর ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট সোশ্যাল আউটলুকে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বলছে, প্রতি বছর ৬ থেকে ১০ লাখ মানুষের কর্মসংস্থান হচ্ছে। অথচ প্রতি বছর কর্মক্ষম মানুষের সংখ্যা বাড়ছে প্রায় ২১ লাখ। সে হিসাবে এক বছরে দেশে প্রায় ১১ লাখ বেকার মানুষ বাড়ছে। এর বেশির ভাগই শিক্ষিত যুবা। যা দেশের অর্থনীতির জন্য একটি বড় বোঝা বলে মনে করেন অর্থনীতিবিদরা।

বিবিএসের তথ্যমতে, এর আগে টানা দুই বছর (২০১৩-১৪ ও ১৪-১৫ অর্থবছর) দেশে কর্মসংস্থান মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এ দুই বছরে মাত্র ৬ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। এরপর ২০১৫-১৬ অর্থবছরেও আশানুরূপ কর্মসংস্থান হয়নি দেশে। এমনকি বিদেশের মাটিতেও বাংলাদেশি শ্রমবাজার চ্যালেঞ্জের মধ্য দিয়ে সময় পার করছে।

জানা গেছে, গত জুনে অর্থবিভাগ থেকে প্রকাশিত আগামী তিন বছরের জন্য মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি-বিবৃতি শীর্ষক প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, ২০১৬-১৭, ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ অর্থবছরে কর্মসংস্থানের জন্য ৬ দফা কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পনাগুলো হলো আত্মকর্মসংস্থান ও ব্যক্তি উদ্যোগের স্বতঃস্ফূর্ত বিকাশকে উৎসাহিত করে বেকারত্ব দূর করা।বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত