,

বাংলাদেশ সংকট ছিন্ন করে নিম্ন-মধ্যম আয়ের দেশ : সংসদে প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশীয় ও আন্তর্জাতিক সংকটের জাল ছিন্ন করে বাংলাদেশ বিশ্বের নিম্ন-মধ্যম আয়ের দেশে স্থান করে নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সংসদে সামশুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থনীতি ও সামাজিক সূচকের অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এবং নিম্ন-আয়ের দেশগুলোকে ছাড়িয়ে গেছে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশে দারিদ্র্যের হার ২৩ দশমিক ৫ শতাংশ। ২০২০ সালের মধ্যে এই হার ১৮ দশমিক ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসে বাংলাদেশকে দেখেছেন ‘এশিয়ার ইমাজিং টাইগার’ হিসেবে। প্রাইস ওয়াটার হাউস কুপার্সের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ২০৩০ সাল নাগাদ বিশ্বের ২৯তম এবং ২০৫০ সাল নাগাদ ২৩ অর্থনীতির দেশে উন্নীত হবে। বাংলাদেশ এখন উন্নয়নের সর্বজনীন মডেল। দ্রুত সময়ের মধ্যে দারিদ্র্য হ্রাসে বাংলাদেশের সাফল্যকে বিশ্বব্যাংক মডেল হিসেবে বিশ্বব্যাপী উপস্থাপন করছে।

সেলিনা বেগমের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, জলাবদ্ধতা, নদীর নাব্যতা হ্রাস, টর্নেডো ও ফসলি জমিতে লবণাক্ততা বৃদ্ধি ইত্যাদি কারণে মানুষের জীবন ও জীবিকা প্রতিনিয়ত হুমকির সম্মুখীন হচ্ছে। অবস্থানগত কারণে বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিতেও রয়েছে। উন্নত দেশগুলোর মাত্রাতিরিক্ত শিল্পায়নের কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেয়ে জলবায়ুর পরিবর্তন ঘটেছে। এ জন্য আমরা দায়ী নই। কিন্তু মারাত্মকভাবে দুর্যোগের শিকার হচ্ছি।

প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সাড়ে চারটার পর সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিল উত্থাপিত হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে