বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ থেকে বহিষ্কার মেয়র মিরু

news-image

নিউজ ডেস্ক : দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি আবদুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুকে আওয়ামী লীগ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য একে এম নাসির উদ্দিনকেও দল থেকে সাময়িক বহিস্কার করা হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়টি নিশ্চিত করে আজ বুধবার রাতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. কে এম হোসেন আলী হাসান বলেন, ‘দলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি হাতে এসেছে। এতে বলা হয়েছে, ‘দলের গঠনতন্ত্রের ৪৬(ক) ধারা মতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি মেয়র মিরুকে কারণ দর্শানোর নোটিসও দেওয়া হয়েছে এবং ১৫ কার্যদিবসে জবাব পাঠাতে বলা হয়েছে। ‘

তিনি আরও জানান, বৃহস্পতিবার জেলা কারা-কর্তৃপক্ষের মাধ্যমে চিঠিটি হালিমুল হক মিরুর কাছে পৌঁছে দেওয়া হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুরে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র হালিমুল হক মিরুর ছোট ভাই হাফিজুল হক শহরের কালীবাড়ি মোড়ে শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মারধর করেন। এই খবর ছড়িয়ে পড়লে বিজয়ের সমর্থক কলেজছাত্র ও মহল্লার লোকজন একযোগে বিকেল ৩টার দিকে মেয়রের বাসায় হামলা চালায়। এ সময় মেয়র হালিমুল হক মিরু তার শটগান থেকে গুলি ছোড়লে সাংবাদিক শিমুল গুলিবিদ্ধ হন। একাধিক গুলি তার মাথা ও মুখে লাগে। এরপরে প্রথমে তাকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে শুক্রবার দুপুরে বগুড়া থেকে ঢাকায় আনার পথে মারা যান তিনি। এ ঘটনায় তার স্ত্রী নুরুন নাহার বেগম ওইদিনই শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় মেয়র হালিমুল হক, তার দুই ভাইসহ ১২ জনের নাম উল্লেখ করে ১৫ জনকে আসামি করা হয়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ