মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের বাড়লো স্বর্ণের দাম

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রায় এক মাসের ব্যবধানে চলতি বছর দ্বিতীয়বারের মতো দেশের বাজারে সোনার দাম বাড়লো। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি অব্যাহত থাকায় বাংলাদেশে প্রতি ভরিতে ৯৯২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

বুধবার বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। বৃহস্পতিবার থেকে স্বর্ণের নতুন এ দর কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।

আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখে দেশের বাজারে দাম নির্ধারণ করা হয়েছে বলে বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগওয়ালা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে। এর আগে, স্বর্ণের দাম বাড়ে চলতি বছরের ১৪ জানুয়ারি।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৭ হাজার ৬৫ টাকা দরে। চলতি বছরের ১৪ জানুয়ারি থেকে ০৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ মানের স্বর্ণ ভরিপ্রতি বিক্রিয়মূল্য ছিল ৪৬ হাজার ৭৩ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে এ মানের স্বর্ণের দাম ৯৯২ টাকা বাড়লো।

২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৪৪ হাজার ৩২ টাকার বদলে বিক্রি হবে ৪৪ হাজার ৯৬৫ টাকা দরে। এ মানের স্বর্ণে ভরিপ্রতি ৯৯২ টাকা বেড়েছে। আর ১৮ ক্যারেটের স্বর্ণ ৯৯২ টাকা বেড়ে প্রতি ভরি নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৩৯ হাজার ৪৮৩ টাকা। বুধবার পর্যন্ত এ মানের স্বর্ণের ভরিপ্রতি দাম রয়েছে ৩৮ হাজার ৪৯১ টাকা।

আর সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ৫৮৩ টাকা বেড়ে হয়েছে ২৫ হাজার ৬৬১ টাকা। বুধবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম রয়েছে ২৫ হাজার ৭৮ টাকা। তবে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার দাম বর্তমানে এক হাজার ১০৮ টাকা।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের