,

উত্তরায় স্কুলছাত্র খুন: ‘গ্যাংয়ের’ ৮ কিশোর গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় কিশোর গ্র্র্যাং গ্রুপের হাতে আদনান কবীর নামে এক স্কুলছাত্র নিহতের ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতদের মধ্যে ‌‘ডিসকো বয়েজ’ ও ‘বিগ বস’ গ্রুপের দলনেতারা রয়েছে।

বুধবার র‌্যাবের মিডিয়া শাখার উপ-পরিচালক মেজর রইসুল আজম জানান, গ্রেফতারকৃতরা হলো- ‘ডিসকো বেয়েজের’ দলনেতা রায়হান বিন সাত্তার ও ‘বিগ বস’ দলনেতা শাহিনুর রহমান, রমজান মোবারক, সেলিম খান ও ইব্রাহিম হোসেন সানিসহ আটজন। এদের মধ্যে রায়হান বিন সাত্তার ওই ঘটনায় দায়ের করা মামলার তিন নম্বর আসামি।

গত ৬ জানুয়ারি উত্তরা পশ্চিমথানাধীন এলাকায় প্রতিপক্ষ গ্রুপের হাতে ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী আদনান খুন হয়। এ ঘটনায় আদনানের বাবা কবীর হোসেন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা করেন।

উল্লেখ্য, এ ঘটনায় পুলিশ এর আগে তিনজনকে গ্রেফতার করে। এদের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে